শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

শেয়ারবাজার এখনো অতিমূল্যায়িত হয়নি: বিএসইসি চেয়ারম্যান

 

দেশের অর্থনীতি, জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় যে হারে উন্নতি হয়েছে, শেয়ারবাজার সে হারে বাড়েনি। শেয়ারবাজারের বর্তমান অবস্থা দেখে কেউ কেউ অতিমূল্যায়িত বলে মন্তব্য করছেন। কিন্তু বাস্তবে শেয়ারবাজার অতিমূল্যায়িত নয় বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, সিকিউরিটিজের দর বাড়লে মূল্যসূচক বাড়ে-এটাই স্বাভাবিক। তাই শুধু এই সূচক দিয়ে শেয়ারবাজারকে বিবেচনা করা ঠিক হবে না। মূল্য-আয় (পিই) অনুপাতকে বিবেচনায় নিতে হবে। এ বিবেচনায় শেয়ারবাজার এখনো অতিমূল্যায়িত নয়।

০৪ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন বিকাল ৪টায় বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

এদিন উদ্বোধনীতে ‘Role of Sustainable Finance and Fraud & Scam Prevention in protecting the interest of the Investors and Investors awareness’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বিএসইসি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতি যেভাবে এগিয়েছে, সেভাবে শেয়ারবাজার এগোয়নি। তিনি বলেন, বর্তমান কমিশন শেয়ারবাজারকে এগিয়ে নিতে নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছে। এছাড়া কমিশন শেয়ারবাজারের প্রধান অংশ বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ও বিনিয়োগের রিটার্ন নিশ্চিতে কাজ করছে। একইসঙ্গে সুশাসনে জোরদার করছে কমিশন।

তিনি বলেন, শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এগিয়ে আসেন। তারা শেয়ারবাজারের খোঁজখবর রাখেন। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। এরপরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারি অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান। এছাড়া কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন। এরপরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।

অনুষ্ঠানের সবশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার আব্দুল হালিম।

সম্পর্কিত খবর