শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৬ মাসে আইপিও প্রক্রিয়া শেষ করা সম্ভব : ডিএসই চেয়ারম্যান

শেয়ারবাজারে দীর্ঘদিন ধরেই প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ রয়েছে।

তবে এই সমস্যার সমাধানে আশার আলো দেখিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, আগামি দিনে ৬ মাসের কম সময়েই আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেটের সম্প্রসারণ : টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি কাঠামো’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ সভাপতি মাজেদা খাতুন।

ডিএসই চেয়ারম্যান বলেন,“গত এক বছরে কোনো আইপিও আসেনি। এটা বিএসইসির একক দায়িত্ব নয়। মার্চেন্ট ব্যাংকারদেরই মূল দায়িত্ব এই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার।”

তিনি আরো জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে স্টক এক্সচেঞ্জের কাছে লিস্টিংয়ের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা অনেকটাই কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মমিনুল ইসলাম বলেন,“গত ১৫ বছরে ৬৬টি মার্চেন্ট ব্যাংক মিলে ১৩৮টি কোম্পানি শেয়ারবাজারে এনেছে। কিন্তু এই সংখ্যার তুলনায় গুণগত মান ও বাজারে তাদের প্রভাব প্রশ্নবিদ্ধ।”তিনি স্বীকার করেন, সব কোম্পানির শেয়ারের দাম বাড়বে, এটা আশা করাও ঠিক নয়।

তবে তিনি দৃঢ়ভাবে বলেন,“পুঁজিবাদের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে শেয়ারবাজার। গত ১৫ বছরে আমাদের শেয়ারবাজারে অনেক অনিয়ম হয়েছে। এখন সেই অনিয়ম দূর করার প্রক্রিয়া চলছে, তবে তাৎক্ষণিক সমাধান নয়—সময় লাগবে।”

আলোচনায় অংশ নিয়ে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন,“বাংলাদেশে একটি আইপিও অনুমোদন পেতে ২-৩ বছর সময় লাগে, যেখানে ভারতে একই প্রক্রিয়া মাত্র ৬ মাসে সম্পন্ন হয়। আমাদের এখানেও এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ-বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান হাবিবুর রহমানসহ আরও অনেকে।

তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কমিশন সভায় যোগদানের কারণে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সম্পর্কিত খবর