শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সঞ্চয়পত্রে বেশি মুনাফা, যেভাবে কিনবেন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত একটি সঞ্চয়পত্র আছে। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে নির্দিষ্ট মেয়াদ শেষে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায়। অর্থাৎ, এতে বিনিয়োগ করলে ৫ বছর পর ১১ দশমিক ৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর ২০০৪ সালে পেনশনার সঞ্চয়পত্র চালু করে। বর্তমানে যে ৪টি সঞ্চয়পত্র আছে, এরমধ্যে পেনশনার সঞ্চয়পত্রেই মুনাফার হার সবচেয়ে বেশি।

যত টাকায় কেনা যায় পেনশনার সঞ্চয়পত্র

সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্র ৫০ হাজার টাকা, ১ লাখ টাকা, ২ লাখ টাকা, ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকায় কেনা যায়। এ ক্ষেত্রে পেনশনার সঞ্চয়পত্রের মেয়াদ ৫ বছর।

যেভাবে মিলবে

জাতীয় সঞ্চয় ব্যুরো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সব শাখা ও বাণিজ্যিক ব্যাংকগুলোসহ ডাকঘর থেকে পেনশনার সঞ্চয়পত্র কেনার পাশাপাশি নগদায়ন করা যায়।

পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগে যে পরিমাণ মুনাফা

আগে পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছর শেষে ১২ দশমিক ৫৫ শতাংশ মুনাফা পাওয়া যেত। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা মিলতো ১২ দশমিক ৩৭ শতাংশ।

তবে ১ জুলাই থেকে সরকার সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে। ফলে বর্তমানে পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছর শেষে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং এর বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ মুনাফা পাওয়া যাবে।

তবে মেয়াদ শেষ হওয়ার আগে, অর্থাৎ ৫ বছরের আগে কেউ নগদায়ন করলে কম হারে মুনাফা প্রাপ্য হবেন এবং অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা থেকে কর্তন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট মূল টাকা পরিশোধ করা হবে।

সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত মোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর কোনো উৎসে কর কর্তন করা হয় না। তবে এর বেশি বিনিয়োগে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়।

পেনশনার সঞ্চয়পত্র যারা কিনতে পারবেন

পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী-স্ত্রী, সন্তান কিনতে পারবেন।

অন্যান্য সুবিধা

পেনশনার সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফা পরিশোধের পাশাপাশি নমিনি নিয়োগ করা যায়। এছাড়াও সবচেয়ে বেশি মুনাফার এই সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনি সঙ্গে সঙ্গে অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন।

সম্পর্কিত খবর