শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

খামেনিকে ‘লাঞ্ছনাজনক মৃত্যু’ থেকে বাঁচিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হাত থেকে রক্ষা করেছেন।

সেই সঙ্গে তিনি খামেনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন যে, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয়, তাহলে তিনি আরও বোমা হামলার নির্দেশ দেবেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিস্ফোরক বার্তায় ট্রাম্প তেহরানের বিরুদ্ধে বিষোদ্গার করেন, কারণ ইরান দাবি করেছে তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছে। একইসঙ্গে তিনি ইরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজ বন্ধ করার ঘোষণাও দেন।

ট্রাম্প বলেন, যদি মার্কিন হামলার পরও ইরান পারমাণবিক অস্ত্র-মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়, তাহলে ‘নিঃসন্দেহে’ যুক্তরাষ্ট্র আবারও ইরানকে বোমা মারবে।

ইসরাইলকে হারিয়েছেন এবং যুক্তরাষ্ট্রকে ‘চড়’ মেরেছেন বলে খামেনির বক্তব্য উল্লেখ করে ট্রাম্প বলেন, এ একপ্রকার অকৃতজ্ঞতা।

ট্রাম্প লিখেছেন, ‘আমি জানতাম তিনি কোথায় আশ্রয় নিয়েছেন, এবং আমি ইসরাইল কিংবা বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তার জীবন শেষ করতে দিইনি। আমি তাকে এক ভয়াবহ ও লাঞ্ছনাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি। অথচ আমাকে ‘ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প!’ পর্যন্ত বলতে হলো না।

তিনি বলেন, বিগত কয়েকদিন ধরে তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে কাজ করছিলেন, যা তেহরানের দীর্ঘদিনের একটি প্রধান দাবি।

‘কিন্তু না, আমি পেলাম শুধু রাগ, ঘৃণা আর বিদ্বেষপূর্ণ বার্তা। ফলে আমি সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা শিথিলের সব কাজ বন্ধ করে দিলাম,’ বলেন ট্রাম্প। একইসঙ্গে তিনি ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরতে বলেন।

ন্যাটো সম্মেলনে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা শুরু হবে। কিন্তু বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা অস্বীকার করেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ‘একটি বিস্তৃত শান্তিচুক্তির’ আশায় তারা কাজ করছেন।

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যদি সাম্প্রতিক বিমান হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধে ব্যর্থ হয়, তাহলে ‘অবশ্যই’, ‘নিঃসন্দেহে’ নতুন করে হামলা চালানো হবে।

তিনি আরও বলেন, ‘খামেনি এবং ইরানকে আমরা ভালোভাবেই পরাস্ত করেছি। এটিই ছিল যুদ্ধ শেষ করার সেরা সময়।’

তিনি জানান, তিনি খামেনির বক্তব্যের জবাবে ‘একটি ছোট বিবৃতি’ দেবেন বলে সংবাদ সম্মেলনে বলেছিলেন, যা পরে ট্রুথ সোশ্যাল পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।

সেই পোস্টে ট্রাম্প বলেন, খামেনি ‘অসত্য ও বোকামিপূর্ণ’ভাবে দাবি করেছেন যে ইরান ১২ দিনের যুদ্ধে জয়লাভ করেছে।

‘একজন ধর্মবিশ্বাসী মানুষ হিসেবে তার মিথ্যা বলা উচিত হয়নি,’ যোগ করেন ট্রাম্প।

সম্পর্কিত খবর