শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

একাধিক বিয়ে মুসলিম পুরুষের

মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতে পারবেন : ভারতীয় হাইকোর্ট

একজন মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। হাইকোট তার পর্যবেক্ষণে জানিয়েছে, একজন পুরুষ যদি তার সব স্ত্রীর সঙ্গে সমানভাবে আচরণ করতে পারেন তবে তিনি একাধিক বিয়ে করতে পারেন।
জাস্টিস অরুণ কুমার সিং দেশওয়ালের একক বেঞ্চ মোরাদাবাদ আদালতের চার্জশিট ও সমন আদেশ বাতিল করার একটি আবেদন শুনানির সময় এই মন্তব্য করেন।

মামলাটি ২০২০ সালের, যখন এক নারী অভিযোগ করেন যে ফুরকান নামের এক ব্যক্তি তাকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের আগে তিনি জানাননি যে ফুরকান ইতিমধ্যেই আরেকজনকে বিয়ে করেছেন।

ওই নারী আরো অভিযোগ করেন,
বিয়ের সময় ফুরকান তাকে ধর্ষণও করেন।
এই অভিযোগের ভিত্তিতে মোরাদাবাদ থানায় একটি মামলা দায়ের হয় এবং ফুরকানসহ আরো দু’জনের বিরুদ্ধে সমন জারি করা হয়।

ফুরকানের পক্ষের আইনজীবী মোরাদাবাদ আদালতে যুক্তি দেন যে, ওই নারী স্বীকার করেছেন যে তিনি সম্পর্কের পর ফুরকানকে বিয়ে করেন।

জাস্টিস দেশওয়াল এক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে মত দেন এবং বলেন, একজন মুসলিম পুরুষ ইসলাম ধর্ম অনুযায়ী চারটি বিয়ে করতে পারেন, তাই এটি কোনো অপরাধ নয়। তিনি বলেন, কোরআনে বহুবিবাহের ঐতিহাসিক কারণ রয়েছে এবং বিবাহ ও তালাক সম্পর্কিত সকল বিষয় শরিয়ত অ্যাক্ট, ১৯৩৭ অনুসারে নির্ধারণ করা উচিত।

সম্পর্কিত খবর