শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঈদে আসছে‘উৎসব’

একসঙ্গে ১১জন তারকা নিয়ে আসছে ঈদের সিনেমা ‘উৎসব’।

পরিবার ছাড়া দেখা নিষেধ’- এমন স্লোগানে এলো ছবিটির ঘোষণা। তামিম নূরের পরিচালনায় সিনেমাটিতে রয়েছেন দেশের অন্যতম শীর্ষ তারকারা।এ‘উৎসব’। সংবাদ সম্মেলনে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

সিনেমাটিতে অভিনয় করছেন- জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌমা জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। অনুষ্ঠানে অভিনেতা জাহিদ হাসান জানান, দীর্ঘদিন পরে ‘উৎসব’ সিনেমায় অনেক শিল্পী মিলে কাজ করছেন। সেটাই তার কাছে আনন্দের। সিনেমাটি দেখে দর্শকরাও আনন্দ পাবেন বলে জানান অভিনেতা।

আফসানা মিমি বলেন, ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’- কথাটা আমাদের অনেক আন্দোলিত করেছে। কারণ অনেকদিন ধরেই আমরা পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা খুঁজছিলাম। চঞ্চল চৌধুরী বলেন, খুব আনন্দ নিয়ে ‘উৎসব’  সিনেমায় কাজ করেছি। এই আনন্দ আবার সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। অপি করিম বলেন, সবার সঙ্গে একই সিনেমায় কাজ করার লোভ সংবরণ করতে পারিনি। এই প্রজন্ম আমাদের তো একসঙ্গে কাজ করতে দেখেইনি। এই সিনেমার মাধ্যমে তারা দেখুক যে আমরা এখনো আছি।এ ছাড়া, এত গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে পারাটাকে নিজেদের বড় পাওনা মনে করছেন সুনেরাহ বিনতে কামাল ও সাদিয়া আয়মান।

সম্পর্কিত খবর