শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (ঢাকা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরের এঙ্কর টাওয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
সম্মেলনে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন সহ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন, শেখ আকতার উদ্দিন আহমেদ ও ইমরান আহমেদ, ঢাকা উত্তর ও দক্ষিণের আঞ্চলিক ব্যবস্থাপকদ্বয় এবং ঢাকা উত্তর, দক্ষিণ ও কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এবং উপশাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ন্যাশনাল ব্যাংক দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গার্মেন্টস, কৃষি, এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ব্যাংকটি দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি শ্রেণীকৃত ঋণ আদায়, নতুন আমানত সংগ্রহ, এবং গ্রাহক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপের আহ্বান জানান।

পাশাপাশি গ্রাহকদের কাছে নতুন ও আকর্ষণীয় ডিপোজিট পণ্য পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের উদ্যমী হওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, গ্রাহক আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ গ্রাহকের আস্থা এবং সন্তুষ্টি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

এসএস

সম্পর্কিত খবর