শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

তোপের মুখে কাজল

জয়া বচ্চনের মতো বদমেজাজি হয়ে উঠছেন কাজল? সম্প্রতি এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটপাড়ায়। শুক্রবার ছেলে যুগকে নিয়ে মুম্বাইয়ের একটি চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলেন কাজল। সেখান থেকে বেরিয়ে আসার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এসময় অভিনেত্রীর পরনে ছিল কালো কুর্তা, নীল জিন্স। চোখে রোদচশমা।

ভিডিওতে দেখা যাচ্ছে, কাজলের ছেলের বা পায়ে চোটের কারণে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। কাজলের নিরাপত্তারক্ষী সাহায্যের জন্য এগিয়ে আসেন যুগের দিকে। আর তাতেই ঘটে বিপত্তি।

হঠাৎ নিরাপত্তারক্ষীকে পিছন থেকে ধাক্কা দিলেন অভিনেত্রী। তার এমন আচরণ মেনে নিতে পারেননি অনুরাগীরা। কাজলের থেকে এই ধরনের প্রতিক্রিয়া আশা করেননি তারা। যেখানে সেই নিরাপত্তারক্ষী তারই সন্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেখানে তিনি কি না এমনটা করলেন! মুহূর্তে ভাইরাল হয় ভিডিও। যুগের সুস্থতা কামনা করেছেন ভক্তরা। পাশাপাশি অভিনেত্রীকেও কটাক্ষ করেছেন তারা।

জয়া বচ্চনকে হামেশাই দেখা যায়, মেজাজ হারিয়ে ফেলছেন। অন্যদের সঙ্গে রুষ্ট আচরণ করছেন। কাজলের এই ব্যবহারের সঙ্গে জয়ার মিল পাচ্ছেন নেটাগরিকেরা। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, “তিনি দ্বিতীয় জয়া বচ্চন।” কারও বক্তব্য, “যে সাহায্যের হাত বাড়িয়েছেন তাকে ওই ভাবে ধাক্কা দেওয়াটা রূঢ় আচরণ।” কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “কেন ধাক্কা দিলেন ওভাবে নিরাপত্তারক্ষীকে?” একজন লিখেছেন, “কাজল=জয়া বচ্চন।”

কাজলকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত অনুরাগীরা। অভিনেত্রীর ব্যবহারও মার্জিত। কিন্তু তার হঠাৎ এমন প্রতিক্রিয়ার জন্য ট্রলের মুখে পড়লেন অভিনেত্রী। শুধু তির্যক মন্তব্য নয়, প্রিয় অভিনেত্রীর এই অচেনা আচরণে মনখারাপের চোরাস্রোত অনুরাগীদের মনে।

এন এস

সম্পর্কিত খবর