শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মুখোশধারীদের চেনার চেষ্টা করছেন কৌশানী

পূজায় মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘বহুরূপী’। এই ছবিতে ভিন্নরূপে হাজির হতে যাচ্ছেন কৌশানী মুখার্জি। ইতিমধ্যে কৌশানী ও শিবপ্রসাদের শিমূল-পলাশ প্রেম গানটি সুপারহিট। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির আরও একটি গান ‘আজ সারা বেলা’। সেই গান উন্মোচন অনুষ্ঠানেই ইন্ডাস্ট্রির বহুরূপী এবং মুখোশধারীদের নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

কৌশানী বললেন, ‘আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হত। আমি অনেকবার ধাক্কা খেয়েছি, অনেকবার লাথি খেয়েছি কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি। এখন এই মুখোশধারীদের চেনার প্রসেসে আছি। আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মত ভেবে ফেলি। ভুল করে আমার নিজের কথা বলে ফেলি, নিজেকে উজাড় করে দিই। এটাই আমার প্রকৃতি, সবারই না অনেকগুলো মুখোশ থাকে, যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গা যেতে পারতাম।’

আগামী ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘বহুরূপী’। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিল। প্রতিবাদী শহরের মন খারাপেও দর্শকরা যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, শিবপ্রসাদ ও নন্দিতার বহুরূপীকে, তা বলাই বাহুল্য। তবে এবার আর শুধুই ঝলক নয়, বহুরূপীর প্রথম গান শিমূল-পলাশ গান প্রকাশ্যে আসতেই হইচই।

লোকগানের ছন্দে শিবপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেমও নজর কাড়ল সবার। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। টুইট করে এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ও ‘বহুরূপী’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন রহমান।

নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন আবির, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ।

এন এস

সম্পর্কিত খবর