শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে অনুমোদন পেলেন এস এম শহীদুল্লাহ

ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ অনুমোদন পেয়েছেন এস এম শহীদুল্লাহ। আগামী ২ জুন ২০২৭ তারিখ পর্যন্ত ৩ বছরের জন্য এই নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গত বুধবার (৫ জুন) কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বেতন-ভাতা সংক্রান্ত সকল প্রকার লেনদেন ব্যাংকিং হিসাব নম্বরের মাধ্যমে করাসহ ৯টি শর্ত আরোপ করা হয়েছে এস এম শহীদুল্লাহর নিয়োগ অনুমোদনে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কোম্পানি থেকে লভ্যাংশ, কমিশন, ইনক্রিমেন্ট বা যেকোন ধরণের ক্লাব সংক্রান্ত খরচ গ্রহণেও।
বিজ্ঞাপন

এর আগে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ছিলেন মিয়া ফজলে করিম। ২০২১ সালের ২৬ অক্টোবর তার নিয়োগের মেয়াদ শেষ হয়। মিয়া ফজলে করিমের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ না করে মুখ্য নির্বাহী পদে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ২০১৮ সালে আইডিআরএ’কে চিঠিও পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের নতুন মুখ্য নির্বাহী এস এম শহীদুল্লাহ ২০২৩ সালের ১৭ আগস্ট থেকে বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি কোম্পানিটির কোম্পানি সেক্রেটারির দায়িত্বে ছিলেন। ২০০৫ সালে তিনি এসইভিপি ও হেড অব ডিপার্টমেন্ট হিসেবে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে যোগদান করেন।

২০০৮ সালের ১ জুলাই ইভিপি হিসেবে পদোন্নতি এবং কোম্পানি সেক্রেটারির দায়িত্ব পান এস এম শহীদুল্লাহ। পরবর্তীতে ২০১২ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং ২০১৮ সালের ১ জানুয়ারি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডি.এমডি) হিসেবে পদোন্নতি পান তিনি।

এছাড়াও সোনার বাংলা ইন্স্যুরেন্স, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এস এম শহীদুল্লাহ। তিনি ১৯৮৯ সালের ১ জুলাই ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মাধ্যমে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন।

এস এম শহীদুল্লাহ ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি জগন্নাথ কলেজ থেকে ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে অনার্স এবং ১৯৮৭ সালে একই বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮০ সালে ঢাকা বোর্ড থেকে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগে এসএসসি এবং ১৯৮৩ সালে একই বিষয়ে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করেন।

এ ছাড়াও যুক্তরাজ্যের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে সার্টিফাইড সিআইআই লেভেল থ্রি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে বীমা বিষয়ে এবিআইএ ডিপ্লোমা সম্পন্ন করেছেন বলে নিয়ন্ত্রক সংস্থায় তথ্য প্রদান করেছেন এস এম শহীদুল্লাহ।

এন এস

সম্পর্কিত খবর