down of head

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ৩২ শতাংশ কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর পতনের পাশাপাশি প্রধান সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৩২ দশমিক ২৯ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ৬ দশমিক ৯৫ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে ৪ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২০ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ২৫টির। দৈনিক গড় লেনদেন হয় ৫১৭ কোটি ৫০ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৩২ দশমিক ২৯ শতাংশ।

গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং ডায়িং লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৭৪ শতাংশ। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ২ দশমিক ৭৫ শতাংশ বা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৩১ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৫ টাকায় লেনদেন হয়। দিনজুড়ে ৩ লাখ ৫৫ হাজার ২১৫টি শেয়ার মোট ৩০৬ বার হাতবদল হয়, যার বাজারদর ১ কোটি ১৭ লাখ টাকা। আর গত এক বছরের মধ্যে শেয়ারদর ১১ টাকা ৭০ পয়সা থেকে ৩৫ টাকার মধ্যে ওঠানামা করে।

এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ২ দশমিক ৩৮ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৮ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ৮ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে ৪ লাখ ৯৯ হাজার ২৫৯টি শেয়ার মোট ২৬৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৪২ লাখ ৭০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে শেয়ারদর ৫ টাকা ৮০ পয়সা থেকে ১০ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৪০ শতাংশ। সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৬ দশমিক ৬৭ শতাংশ বা এক টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২২ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ২১ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ২৩ টাকায় লেনদেন হয়। দিনজুড়ে ১১ লাখ ৩৫ হাজার ৮৬টি শেয়ার মোট এক হাজার ৬৯ বার হাতবদল হয়, যার বাজারদর ২ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে শেয়ারদর ১৬ টাকা ৭০ পয়সা থেকে ৩৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ২৩ শতাংশ। অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। দুলামিয়া কটন লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ২৪ শতাংশ।

গত সপ্তাহে দৈনিক গড়ে ৩৪ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৬ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর তিন শতাংশ বা ৬৮ টাকা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২ হাজার ২০৬ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার

সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৭ হাজার ৬২৪টি শেয়ার মোট ২২৫ বার হাতবদল হয়। দিনভর কোম্পানিটির শেয়ারদর ২ হাজার ২০৬ টাকা ২০ পয়সা থেকে ২ হাজার ৩৮৮ টাকা ১০ পয়সার মধ্যে লেনদেন হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১ হাজার ৮০১ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৪৫০ টাকার মধ্যে ওঠানামা করে।

এন এস

সম্পর্কিত খবর