সাপ্তাহিক দর পতনের শীর্ষে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪৯ দশমিক ৭২ শতাংশ।
পাটশিল্প খাতের ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৬ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পানিটির মোট এক কোটি ৮ লাখ ৪৮ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৫০ দশমিক ৭৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে পাঁচ দশমিক ৬৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৩ দশমিক ৫৯ শতাংশ শেয়ার।
এদিকে সর্বশেষ ৩০ জুন ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা, ৩০ জুন ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১৮ টাকা ১৪ পয়সা। ওই সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৬ টাকা ৯৩ পয়সা। এর আগে ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা, ৩০ জুন তারিখে শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২৮ টাকা ৫৮ পয়সা। ওই সময় শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৯ টাকা ৪৯ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীর জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৩ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৬৫ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা (ঘাটতি)।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৯৯ শতাংশ বা ৯ টাকা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৩০১ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওই দিন কোম্পানিটির ৪২ হাজার ১৩৩টি শেয়ার মোট ৩০৫ বার হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ কোটি ২৭ লাখ টাকা। গত এক বছরের মধ্যে কোম্পানির শেয়ারদর ৩০১ টাকা ৮০ পয়সা থেকে ৭৬৪ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।
গত সপ্তাহে দরপতনের তালিকায় সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের পরে অবস্থানে থাকা যথাক্রমে এপেক্স ফুডস লিমিটেডের ১১ দশমিক ৩৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ১১ দশমিক ২৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১১ দশমিক ২৫ শতাংশ, ই-জেনারেশন লিমিটেডের ১১ দশমিক ২৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ১১ দশমিক ২৪ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ১৮ শতাংশ, আরামিট লিমিটেডের ১১ দশমিক ১৭ শতাংশ, ওয়াটাকেমিক্যালস লিমিটেডের ১১ দশমিক ১৬ শতাংশ এবং এইচআর টেক্সটাইল লিমিটেডের ১১ দশমিক ১৫ শতাংশ শেয়ারদর কমেছে।
এন এস



