শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আমার মতো কিছু আধা পাগলা এমপি দরকার: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত যে, শ্রমিকদের আন্দোলন ও তাদের পক্ষে কেউ কথা বলে না। শুধু শ্রমিক দিবস আসলে পাঞ্জাবি পরে অনুষ্ঠানে লম্বা লম্বা বক্তব্য দেন। এরপর আর কাজ করে না। সিলেট বিভাগে ১৯ জন সংসদ সদস্য চা বাগানের শ্রমিকদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। চা বাগানের শ্রমিকদের কথা বলে নেত্রীর (প্রধানমন্ত্রী) কাছ থেকে সুবিধা নেন, এ রকম এমপি আছেন ১০ থেকে ১২ জন। চা বাগানের শ্রমিকদের ভোট নিয়েছেন, আমার চেয়ে বড় বড় এমপি মন্ত্রী ছিলেন এবং আছেন সিলেট ও চট্টগ্রামে। তারা একবারও কি প্রধানমন্ত্রীকে বলতে পারেন নাই বাগানের লাখো মানুষের ভোট নিয়েছি। আমাদের বাগান-শ্রমিকরা মরে যাচ্ছে না খেয়ে। চা বাগান ধ্বংস হচ্ছে। ধ্বংস থেকে বাগান বাঁচান। প্রধানমন্ত্রীকে আমার বলতে হইলো কেন? এত বছর কি করলেন তারা। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তাদের কাম কি? মানুষের টাকা মারা? দুর্দিনে পাশে না থাকা? বাটপারদের ঠিক করতে আমার মতো কিছু আধা পাগলা এমপি দরকার।

বুধবার দুপুরে মে দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি ঈগলের এমপি আমার সৌভাগ্য হয়নি নৌকার এমপি হওয়ার। তারপরও আমি সংসদে দাঁড়াইয়া যত দাবি এবং যত কথা বলেছি সবগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী অ্যাকশন নিয়েছেন। এইটা আমার জীবনের বড় প্রাপ্তি। সংসদে যাওয়ার পর বঙ্গবন্ধুকন্যার দোয়া ও আশীর্বাদ পেয়েছি কারণ সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখেছি, বঙ্গবন্ধুর আদর্শ মুখে মুখে না হৃদয় থাকতে হবে, রক্তে থাকতে হবে। সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় সেখানেই দাঁড়িয়ে যেতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও- মানুষের কষ্টে তাদের ফেলে যাওয়া যাবে না। তাইলে মানুষ বলবে বঙ্গবন্ধুর রক্তের প্রবাহ ওই লোকটার শরীরে।

তিনি আরও বলেন, সংসদে মাসখানেক আগে বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্যের এক মাসের ব্যবধানে চায়ের দাম ৪ শ টাকা করা হয়েছে। কেমনে হইল? আমি কি জাদু জানি! প্রতিবাদ করতে হবে। আমি চা শ্রমিকদের দুর্দিনে পাশে ছিলাম। এখনও আছি। যতদিন আমি বেঁচে থাকব ততদিন পাশেই থাকবো। যদি মারা যাই তাহলে আমার ছেলে-মেয়েদের বলে যাব, তারাও যেন শ্রমিকদের পাশে থাকে।

চুনারুঘাট উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম মাঠে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।

এন এস

সম্পর্কিত খবর