শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মধ্যরাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ

সোমালি জলদস্যুর হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হতে যাচ্ছে। আজ মধ্যরাতেই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসীমা ত্যাগ করবে বলে জানা গেছে।

জাহাজের প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামান স্থানীয় সময় আজ বিকেল ৪টায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজটি আমিরাতের ফুজাইরাহ বন্দর সীমানায় অবস্থান করছে। আজ মধ্যরাতেই ২৩ নাবিক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে নোঙর তুলবে জাহাজটি। ইতোমধ্যে আমিরাত থেকে জাহাজে ৫৫ হাজার টন চুনা পাথর বোঝাই করা হয়েছে।

সাইদুজ্জামান জানান, ফুজাইরাহ বন্দর থেকে জাহাজে জ্বালানি তেল নেওয়া হচ্ছে। তেল নেওয়া সম্পন্ন হলে রাত ১২টার মধ্যেই জাহাজটি দেশের উদ্দেশে রওনা হবে। আগামী ১৫ মে’র মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

তিনি জানান, জিম্মিদশা থেকে মুক্তি পাওতার পর শারজাহর আল হামরিয়া বন্দরে জাহাজে থাকা ৫৫ হাজার টন কয়লা খালাস করা হয়। এরপর গত শনিবার (২৭ এপ্রিল) বিকেলে নতুন কার্গো বোঝাই করতে জাহাজটি দেশটির মিনা সাকার সমুদ্র বন্দরে যায়। সেখানে নতুন করে ৫৫ হাজার টন চুনা পাথরের কার্গো বোঝাই করা হয়।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, আরম আমিরাত ত্যাগ করার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহে এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে ২৩ নাবিকসহ জাহাজটি গত ২১ এপ্রিল বিকেলে আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে। এর পরদিন (২২ এপ্রিল) রাতে জেটিতে নোঙর ফেলে জাহাজটি। এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া।

এর আগে মুক্তিপণ দিয়ে গত ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টা ৮ মিনিটে এমভি আবদুল্লাহ এবং জাহাজে থাকা ২৩ নাবিক জলদস্যুদের কবল থেকে মুক্তি পান। এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়।

প্রসঙ্গত, মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে। পরে মুক্তিপণ দিয়ে জাহাজটি ১৩ এপ্রিল দিবাগত রাতে ছাড়া পায়। অর্থাৎ, জিম্মি করার ৩২ দিন পর জাহাজটি মুক্তি পায়।

এন এস

সম্পর্কিত খবর