শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঈদকে কেন্দ্র করে বিক্রি বেড়েছে নতুন টাকার

নারায়ণগঞ্জে ঈদকে কেন্দ্র করে বিক্রি বেড়েছে নতুন টাকার। ব্যাংকে নতুন টাকা না পেয়ে অনেকেই এ নতুন টাকার ক্রেতা হয়েছেন।

রোববার সরেজমিনে শহরের কালিরবাজার ফলপট্টি এলাকায় এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নতুন টাকার কাচের দোকান নিয়ে বসে আছেন কয়েকজন অস্থায়ী দোকানি। সেখানে ক্রেতারা ভিড় করছেন নতুন টাকা কিনতে। ঈদকে কেন্দ্র বাচ্চাদের সালামি হিসেবে নতুন টাকা দিয়ে থাকেন বড়রা। সে নতুন টাকা পেয়ে অনেকে এবার ব্যাংকে গেলেও নতুন টাকা নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে অনেকে বাধ্য হয়েই এখান থেকে নতুন টাকা কিনে নিচ্ছেন অতিরিক্ত মূল্য দিয়ে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ টাকার বান্ডেল ৩৫০ টাকা, ৫ টাকার বান্ডেল ৬৫০ টাকা, ১০ টাকার বান্ডেল ১ হাজার ২৫০ টাকা ও ২০ টাকার বান্ডেল ২২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মূলত এ টাকাগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ২ টাকার বান্ডেলে ২০০ টাকা থাকলেও অতিরিক্ত দিতে হচ্ছে ১৫০ টাকা, ৫ টাকার বান্ডেলেও অতিরিক্ত দিতে হচ্ছে ১৫০ টাকা, ১০ টাকার বান্ডেলে দিতে হচ্ছে অতিরিক্ত ২৫০ টাকা, ২০ টাকার বান্ডেলেও ২৫০ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে।

বিক্রেতা মান্নান জানান, ২, ৫, ১০ ও ২০ টাকার বান্ডেলের চাহিদা বেশি। সাধারণ সময়ের চেয়ে এখন ৫০, ১০০ টাকা বেশি নিচ্ছি। ঈদের বাজার আমাদেরকেও বেশী টাকা দিয়েই এ টাকা জোগাড় করতে হয়েছে।

১০ টাকার দুটি নতুন বান্ডেল কেনা চাকরিজীবী রহমান বলেন, আমি বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাংকে ঘুরেছি নতুন টাকা দেয়নি আমাকে। বলে শেষ পরে আসবে। আজ এখান থেকে দুটি নতুন টাকার বান্ডেল নিলাম। ঈদ তো বাচ্চাদের খুশি, তাদেরকে নতুন টাকা দিলে তারা খুশি হয়। তাদের খুশি দেখে আমাদের খুশি লাগে। তাদের জন্যই মূলত কেনা। তবে একটু বেশি দাম নিচ্ছে তা সত্যি।

এন এস

সম্পর্কিত খবর