শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কোরবানির আগে ব্রাজিল থেকে গরু আমদানি করতে চায় বাংলাদেশ

বাংলাদেশে কম দামে বিক্রির লক্ষ্যে গরুর মাংস প্রক্রিয়াজাত কারখানা করতে চায় ব্রাজিল। জবাবে কোরবানির ঈদের আগে ব্রাজিল থেকে গরু আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

রোববার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ প্রস্তাব দেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী কথা বলেন।

আহসানুল ইসলাম বলেন, বাংলাদেশের ফার্মাসিটিক্যাল সামগ্রী ব্রাজিলে রপ্তানি করা যায়, সেই সঙ্গে বহুমুখীকরণের আওতায় চামড়াজাত পণ্যের প্রবেশাধিকার পাওয়া যায়, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তাব করা হয়। ব্রাজিলের পক্ষ থেকে গরুর মাংস পাঠানোর কথা বলা হয়েছে। ব্রাজিল কম দামে গরুর মাংস পাঠাতে পারে বলে আজকের আলোচনায় বিষয়টি নিয়ে কথা হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, যেহেতু সস্তাতেই ব্রাজিল গরুর মাংস দিতে পারে। আমি বলেছি আগামী কোরবানির ঈদকে সামনে করে জীবিত গরু পাঠাও।

তিনি বলেন, ব্রাজিলের বাংলাদেশে গরুর মাংস প্রক্রিয়াজাত কারখানা প্রতিষ্ঠার প্রস্তাবেব জবাবে আমরা তাদের বলেছি শুধু বাংলাদেশের মার্কেটের জন্য নয় ; এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোতে মাংস রপ্তানির লক্ষ্য নিয়ে প্রক্রিয়াজাত কারখানা প্রতিষ্ঠা করতে পারে তারা।

বাংলাদেশে অ্যানিম্যাল প্রোটিন আমদানি সংরক্ষিত, এ প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, পোলট্রি ও গরুর মাংস আমদানি করি না। বিষয়টি নিয়ে আমরা স্টাডি করব, তারপরে দেখা যাবে (ব্রাজিল) কত দামে দিতে পারে।

আহসানুল ইসলাম বলেন, ব্রাজিলে বাংলাদেশের ওষুধ রপ্তানির বিষয়ে আলোচনা করা হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো অসুবিধা নেই, তাদের কিছু লাইসেন্সগত প্রক্রিয়া আছে, ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন আছে- এ বিষয়ে বাংলাদেশের ওষুধশিল্পের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে রপ্তানির প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ব্রাজিলের পক্ষে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানি করতে বাংলাদেশকে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিতে হয়। বাংলাদেশ এই শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে আলোচনা করে। ব্রাজিলও যেহেতু বাংলাদেশের মতোই গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি, তারাও তাদের স্থানীয় শিল্পকে সুরক্ষা দিয়ে থাকে। দেশটি শুধু বাংলাদেশ এবং চীন থেকে তৈরি পোশাক রপ্তানি করে থাকে। চাহিদার বাকিটা তারা স্থানীয়ভাবে উৎপাদন করার করার চেষ্টা করে থাকে।

‘এক্ষেত্রে ব্রাজিল কথা দিয়েছে যে, তারা শুধু সেদেশে নয়, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি যেন আশ-পাশের দেশগুলোতেও রপ্তানি করা যায়, সেক্ষেত্রে সহযোগিতা করবে। আমরাও ব্রাজিলকে কেন্দ্র করে এমনভাবে যোগাযোগ করছি, যাতে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও তৈরি পোশাক রপ্তানি করতে পারি। ’

প্রতিমন্ত্রী জানান, আগামী জুলাইয়ের মধ্যে ব্রাজিলের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে।

এন এস

সম্পর্কিত খবর