শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হাসপাতাল পরিদর্শনে গরমিল পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘হাসপাতাল পরিদর্শন করে গড়মিল পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে কোনোভাবে অভিযান বলা যাবে না।’

রোববার দুপুরে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষিজীবী স্বাস্থ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। মন্ত্রী হবো, এটা কোনোদিন ভাবিনি। একটা ফোন আমার ভাগ্য বদলে দিয়েছে। দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালগুলো পর্যালোচনা করছি। সরকারি-বেসরকারি সবগুলো হাসপাতাল পরিদর্শন করে কোনো রকমের গরমিল পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে কোনোভাবে অভিযান বলা যাবে না। হাসপাতালগুলো যাতে ভুল-ত্রুটি শুধরে নিয়ে ভালোভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্ম ও ইম্প্রেশন ফাউন্ডেশন আয়োজিত এই স্বাস্থ্য সমাবেশে দিনভর দুই হাজারের বেশি মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পত্নীতলা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্মের সভাপতি কাজী শফিকুল ইসলাম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইম্প্রেশন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ড. কাজী শাহেদুল হালিম।

সম্পর্কিত খবর