down of head

সুপ্রিম কোর্ট বারে মারামারি
তিন সহকারি অ্যাটর্নি জেনারেল চাকরিচ্যুত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় তিন সহকারি অ্যাটর্নি জেনারেলকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল (১০ মার্চ) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

চাকরিচ্যুত তিন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন- জাকির হোসেন মাসুদ, কাজী বশির ও শামা আক্তার।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে শুক্রবার (৮ মার্চ) রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন।

শনিবার এ মামলায় কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সম্পর্কিত খবর