শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টঙ্গীতে বহুতল ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর জেলার টঙ্গীতে মরিয়ম ম্যানশন নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশন নামের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা রয়েছে। ভবনের বাকি অংশে স্থানীয় ব্যবসায়ীরা গুদাম হিসেবে মালামাল মজুদ করেন। ভোরে ওই ভবনের চার তলায় আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে চার তলায় লাগা আগুন ৫ তলা ও ৬ তলায় ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আফরিন ট্রেডার্সের মালিক সোহেল ও মনির হোসেনসহ অনেক ব্যবসায়ীর গুদামজাত করে রাখা কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

ভবনে থাকা ব্যবসায়ী লিখন হোসেন বলেন, আগুন নেভাতে গিয়ে আমিসহ ওই ভবনে থাকা ৬ জন দগ্ধ হয়েছি। দগ্ধদের মধ্যে রয়েছেন লিটন, রাকিব, সাগর, রোমান ও মনোয়ারুল। তাদের কারো হাত, মাথার চুল ও পা আগুনে সামান্য ঝলসে গেছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার ভোরে একটি মার্কেটে আগুন লাগার খবর পাই। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সম্পর্কিত খবর