শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পূজার দিন ভোট দিয়ে বিতর্ক তৈরি করেছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে ৩০ জানুয়ারি পূজার দিন ভোট দিয়ে বিতর্ক তৈরি করেছে। তবে আমরা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা-ঘাট, ড্রেনেজসহ নাগরিক সুবিধা থেকে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছে নগরবাসী। আমরা সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
তিনি আরও বলেন, যে গণজোয়ার তৈরি হয়েছে তা ৩০ জানুয়ারি ধানের শীষের বিজয়ের দিকে নিয়ে যাবে।
এর আগে শুক্রবার সকাল ১০টায় মোহাম্মপুর বাসস্ট্যান্ড থেকে ৮তম দিনের গণসংযোগ শুরু করে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
এতে তার সঙ্গে গণসংযোগ অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
উল্লেখ্য, দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা ভোটগ্রহণের তারিখ পেছানোর দাবি করে আসছে। তারা বলছে, ৩০ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকক্ষ হলে পূজা উদযাপন ব্যাহত হবে। তবে ইসি বলছে, ক্যালেন্ডার দেখেই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্বাচনের জায়গায় নির্বাচন এবং পূজার জায়গায় পূজা হবে বলেও জানান ইসির কর্মকর্তারা।

সম্পর্কিত খবর