শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ধর্মীয় রীতির বিরুদ্ধাচরণ, এক পরিবারের ৭ জনকে হত্যা

পানামার আদিবাসী অধ্যুষিত এলাকার একটি গণকবর থেকে একই পরিবারের সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলটি আদিবাসী ধর্মীয় সম্প্রদায় ‘নিউ লাইট অব গড’ নিয়ন্ত্রণ করে। ওই ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ । খবর বিবিসি’র
স্থানীয় সিনিয়র প্রসিকিউটর রাফায়েল বালয়েস জানিয়েছেন, স্থানীয় একটি উপাসনালয়ে কয়েকটি পরিবারকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ১৫ জন বন্দিকে উদ্ধার করেছে পুলিশ। তাছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গর্ভবতী নারীর পিতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে। নিহত সাত জনের মধ্যে এক গর্ভবতী নারী ও তার পাঁচ সন্তান রয়েছেন।
তিনি আরও জানান, নিহতরা ধর্মীয় সম্প্রদায় ‘নিউ লাইট অব গড’র ধর্মীয় রীতির বিরুদ্ধে গিয়েছিলেন। রীতি অনুযায়ী যেটা পাপ। নিহতরা পাপের প্রায়শ্চিত্ত না করায় হত্যা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, মামলার তদন্ত কাজ শুরু হয়েছে।

সম্পর্কিত খবর