শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

লেনদেন দেড় হাজার কোটি টাকা ছাড়াল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক বাড়ার পাশাপাশি লেনদেন বেড়েছে প্রায় ৪১ শতাংশ, যা ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল। মাঝে কিছুটা নিম্নমুখিতা দেখা গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ২১৪ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১১৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৬২ পয়েন্ট।

গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ফরচুন সুজ লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের। ডিএসইতে গতকাল ১ হাজার ৫৮০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১২২ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৪০ দশমিক ৮১ শতাংশ। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩২১টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ৩০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ শতাংশ দখলে ছিল বস্ত্র খাতের। ১১ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। মোট লেনদেনের ১০ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ওষুধ খাত। আর খাদ্য খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৪ শতাংশ। গতকাল ডিএসইতে ইতিবাচক রিটার্নের দিক দিয়ে শীর্ষে পাট, সিরামিক ও সাধারণ বীমা খাত। অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল টেলিকম, ওষুধ ও ভ্রমণ খাত।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৫৫৫ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ২১৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৭ হাজার ৬২৬ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত ছিল ২০টির বাজারদর। গতকাল সিএসইতে ১৮ কোটি ৬১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৭ কোটি ৯৯ লাখ টাকা।

সম্পর্কিত খবর