শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৩৩ বিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি

বাংলাদেশ থেকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) বিশ্ববাজারে ৩ হাজার ৩২৬ কোটি ৪৭ লাখ ১০ হাজার বা ৩৩ বিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২ দশমিক ৫২ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারিতে রফতানি হয়েছিল ৩ হাজার ২৪৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এমন দাবি করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। যদিও তাদের এ পরিসংখ্যানে আস্থা রাখতে পারছেন না রফতানিকারকরা।

এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দেশের রফতানির ৮০ শতাংশেরও বেশি অংশজুড়ে রয়েছে তৈরি পোশাক। মূল্যস্ফীতির প্রভাবে পশ্চিমা দেশগুলোর ভোক্তাদের ক্রয়াভ্যাসে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে কাঙ্ক্ষিত পরিমাণে ক্রয়াদেশ আসছে না। অন্যদিকে দেশে ডলার সংকটে ঋণপত্র খোলা নিয়ে সমস্যা কাটেনি। এর প্রভাব রয়েছে কাঁচামাল আমদানিতে। আবার ঋণপত্র নিষ্পত্তিতেও রয়েছে নেতিবাচক প্রবৃদ্ধি। এ পরিস্থিতিতে রফতানি বাড়েনি, বরং কমেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বস্ত্র ও পোশাক খাতের বৃহৎ একটি প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, ‘২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আমার প্রতিষ্ঠানের ব্যবসা কমেছে অন্তত ২০ শতাংশ। আমার প্রতিষ্ঠানটি পোশাক খাতের অন্যতম বৃহৎ। এ ধরনের বড় সব প্রতিষ্ঠানের উদ্যোক্তারই একই অবস্থা। ফলে সরকারের প্রকাশিত রফতানি পরিসংখ্যান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।’

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানও ব্যবসায়ীদের বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ। সেখানে দেখা যাচ্ছে, শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র খোলা ও নিষ্পত্তি উভয়ই কমছে। চলতি অর্থবছরের প্রথমার্ধ গত জুলাই থেকে ডিসেম্বরে শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র খোলা কমেছে ১০ দশমিক ১৯ শতাংশ। ঋণপত্র নিষ্পত্তি কমেছে ৩১ দশমিক ২১ শতাংশ।

পোশাক খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিসংখ্যানেও পাওয়া যাচ্ছে ব্যবসা কমে যাওয়ার চিত্র। এসকোয়্যার নিট কম্পোজিট পিএলসির আয় চলতি অর্থবছরের প্রথমার্ধে কমেছে ১৩ দশমিক ৫১ শতাংশ। দেশ গার্মেন্টসের আয় কমেছে ২৮ শতাংশ।

ইপিবির গতকাল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে দেশের মোট রফতানির ৯১ দশমিক ৭৭ শতাংশজুড়ে ছিল এসব পণ্য। আগের অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় এবার একই সময়ে পোশাক রফতানি বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি ১৪ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কৃষিপণ্য রফতানি বেড়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রফতানি কমেছে ৬ দশমিক ৮৫ শতাংশ। কমেছে হোম টেক্সটাইল পণ্য রফতানি, ৩৪ দশমিক ৩৭ শতাংশ। এ হিসাবে শীর্ষ পণ্যগুলোর মধ্যে পোশাক ও কৃষি ছাড়া বাকিগুলোর রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে মোট রফতানির ৮৫ দশমিক ২৬ শতাংশই তৈরি পোশাক। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বিশ্ববাজারে ২ হাজার ৮৩৬ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের প্রথম সাত মাসে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৪১ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার। সে হিসাবে মোট পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার তৈরি পোশাক রফতানিতে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ওভেনে প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ২০ শতাংশ।

বাংলাদেশ থেকে গত জানুয়ারিতে ৫৭২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলারের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছিল। ২০২৩ সালের একই মাসে রফতানি হয়েছিল ৫১৩ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। এ হিসাবে এক বছরের ব্যবধানে এই এক মাসে রফতানি বেড়েছে বা প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ।

ইপিবির পরিসংখ্যান নিয়ে কথা হয় রফতানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) জ্যেষ্ঠ সহসভাপতি ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে। তিনি বলেন, ‘ডলারের হিসাবে কীভাবে রফতানি বাড়ল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সরকারি তথ্যের সঙ্গে আমাদের হিসাব কোনোভাবেই মিলছে না। পরিমাণ যদি কমে থাকে তাহলে ডলারে বাড়ল কেন? আবার বড় রফতানিকারকরা বলছেন তাদের রফতানি কমেছে। তাহলে রফতানি বাড়লটা আসলে কাদের? গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের নভেম্বরে যখন রফতানির অর্থমূল্য ৫ বিলিয়ন ডলারের বেশি দেখানো হলো, তখনই আমি বলেছিলাম হিসাব মিলছে না। এখনো সংগঠনের ইউটিলাইজেশন ডিক্লারেশনের যে তথ্য তার সঙ্গে তুলনা করলে হিসাব মেলে না। সরকারি তথ্য চ্যালেঞ্জ করছি না, কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এ হিসাব মেলে না।’

সম্পর্কিত খবর