শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চলছে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ

 

চট্টগ্রাম-৮ (চান্দঁগাও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে। সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্রে পুলিশে পাশাপাশি র‌্যাব, বিজিবি মোতায়েন রয়েছে।

এছাড়া পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করবে। এই নির্বাচনী সরঞ্জাম প্রস্তুতি ছাড়াও নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

তাছাড়া ভোটকেন্দ্র সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে ইভিএম নিয়ে বিএনপি প্রার্থীর শঙ্কা থাকলেও নির্বাচন কমিশন বলছে, ইভিএমেই শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। এর আগে গত রোববার শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচনী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের কাছে সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ। সবগুলো কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
তিনি বলেন, ১৭০টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় কেন্দ্রই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

এই নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ (নৌকা), বিএনপির প্রার্থী আবু সুফিয়ান (ধানের শীষ) তাছাড়া এই আসনের অন্য চার প্রার্থী হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার), বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির বাপন দাশগুপ্ত (কুড়েঁঘর), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল)।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার সদস্যের সমন্বয়ে ১৪টি মোবাইল ফোর্স, ৬টি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের ৬ প্ল্যাটুন এবং ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এছাড়া ২ জন জুডিশিয়াল ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। এর মধ্যে শহর অংশে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর সমসংখ্যক ম্যাজিস্ট্রেট বোয়ালখালীতেও থাকবে ভোটের দিন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর সিটি করপোরেশনের (চসিক) ৩ নং পাচঁলাইশ ওয়ার্ড, ৪ নং চান্দঁগাও ওয়ার্ড, ৫ নং মোহরা ওয়ার্ড, পূর্ব ঘোষশহর ওয়ার্ড, ৭ নং পশ্চিম ঘোষশহর ওয়ার্ড। এখানে মোট ১০১টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৮০টি ভোট কক্ষ রয়েছে। এই পাচঁ ওয়ার্ডেই মোট ভোটার রয়েছে ৩ লাখ ১০ হাজার ৩’শ ৫৪ ভোট। পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ২’শ ৯ ভোট ও মহিলা ভোটার ১ লাখ ৫৪ হাজার ১’শ ৪৫ ভোট। তাছাড়া বোয়ালখালীতে মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ১’শ ৩১ ভোট। এই চট্টগ্রাম-৮ আসনের মোট ভোটার হচ্ছে ৪ লাখ ৭৪ হাজার ৪’শ ৮৫ ভোট।

সম্পর্কিত খবর