শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চোর সন্দেহে গণপিটুনিতে ৪ জনের মৃত্যু

 

যশোরের অভয়নগরে ও সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে অন্তত ৪ জন মারা গেছে।

সোমবার ভোর সাড়ে ৪টার ও রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

যশোর: যশোরের অভয়নগরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ভোরে একদল সংঘবদ্ধ চোর গরু চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে ৩ জনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দু’জন এবং আহতাবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

সাভার: সাভারের একটি মার্কেটে চোর সন্দেহে গণপিটুনিতে মাফু (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত মাফু সাভার পৌর শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
রোববার রাত ৮টার দিকে সাভার বাস স্ট্যান্ডের পাশে অন্ধ মার্কেটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গণপিটুনির খবর পেয়ে ঘটনা স্থলে এসে মাফু নামের একজনকে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর