শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি দুটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। বাংলাদেশের নাগরিকদের কাছে আবেদনের আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১৮ জানুয়ারি ২০২৪ সকাল ৯টা থেকে। চলবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।

পদের নাম: সহকারী স্টেশন মাস্টার
পদসংখ্যা: ৪১৭
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)
পদসংখ্যা: ১৩৪
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে: পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদন ফি: সহকারী স্টেশন মাস্টার পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) ও সহকারী লোকোমোটিভ মাস্টার পদের জন্য নির্ধারিত ফি ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।

আবেদনের প্রক্রিয়া: অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে নিজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

সম্পর্কিত খবর