শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টিআইবির প্রতিবেদনকে অস্পষ্ট বলল দুদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) নীতিমালা অনুযায়ী দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটিকে ‘অস্পষ্ট’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন।

আজ বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৩ প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, তাদের সবকিছুই তো ধোঁয়াশা, কোথা থেকে কতটুকু কী নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে—সেটি পরিষ্কার না। কোন কোন বিষয়ের ওপরে কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে, যেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। সুতরাং, টিআইয়ের ধারণা সূচকের বিষয়ে দুদকের পক্ষে মন্তব্য করার কোনো অবকাশ নেই।

দুদক টিআইবির প্রতিবেদনকে আমলে নিচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক সচিব বলেন, ‘দুর্নীতি দমন কমিশন টিআইয়ের প্রতিপক্ষ না। দুদক তার আইন অনুযায়ী কাজ করছে। টিআই একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা একটি পারসেপশন প্রকাশ করেছে। সেটি তারা করতেই পারে।’

তিনি জানান, টিআইয়ের নীতিমালা অনুযায়ী সিপিআই প্রণয়ন করা হয় কয়েকটি জরিপের ওপর ভিত্তি করে। এই জরিপগুলোয় মূলত ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের ধারণার প্রতিফলন ঘটে থাকে। এ ক্ষেত্রে তারা কী বিবেচনায় নিয়েছে—সেটির ব্যাখ্যা নেই।

রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ হলো—নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ (জাতীয় সংসদ)। এদের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর ও সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। এ বিষয়ে সরকার মন্তব্য করতে পারে বলেও মন্তব্য করেন দুদক সচিব।

মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের সিপিআই নির্ধারণের জন্য মোট আটটি জরিপ নির্ধারিত হয়েছে। তারা কোন কোন বিষয়ে জরিপ করেছে, এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

সম্পর্কিত খবর