শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

নগরকান্দায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমার মানিকনগর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দীঘনগর এলাকার সম্রাট কাজী (৪০), একই উপজেলার চরপদ্মা এলাকার কাবুল মোল্লা (৪২), ফরিদপুর সদরের আলীয়াবাদ এলাকার শেখ উজ্জ্বল (৩৮) ও মুন্সিগঞ্জের জিবসরা এলাকার গোলাপী বেগম (৫০)। তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

এসআই আব্দুর রহমান জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

সম্পর্কিত খবর