শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রোববার থেকে কমতে পারে শীতের প্রকোপ

 

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও দুদিন থাকার পর আগামী ২২ ডিসেম্বর থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশীদ  বলেন, “আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা সারাদেশে বিরাজ করতে পারে। কুয়াশা কাটলে ঠাণ্ডা কমে যাবে।”

“আগামী রবিবার থেকে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে” বলেও জানিয়েছেন তিনি।

 

দেশে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গা জেলায়।  সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল একই জেলায় সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো।

“গতকালের তুলনায় আজ শীত কম” উল্লেখ করে বজলুর রশীদ আরও বলেন, “আজ সকাল থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে পার্থক্য বাড়ছে।”

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বজলুর রশীদ বলেন, “আসলে সূর্যের আলো দেখা গেলেই শীতের প্রকোপ কমতে শুরু করবে।”

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক এবং কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।

রাজশাহী, যশোর এবং চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়াও, সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সম্পর্কিত খবর