শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আওয়ামী লীগের নতুন কমিটিকে বিএনপির অভিনন্দন

 

আ’লীগের নতুন নেতৃত্বের কাছে ‘দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল। জাতি গঠনে, স্বাধীনতা লাভের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় অতীতে তাঁদের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দলটির হাতেই গণতন্ত্র বারবার নিহত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘তারপরও যেহেতু আমরা রাজনৈতিক দল। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সহযোগিতা করি, স্বাগত জানাই। আওয়ামী লীগের কাউন্সিলের নতুন নেতৃত্বকে আমরা স্বাগত জানাচ্ছি।’

আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘১৯৭৫ সালে তারা একটি বাকশাল কায়েম করেছিল এবং গত এক দশক ধরে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব কাজ করা হচ্ছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। আমরা আশা করছি তারা তাদের অতীতের সকল অপকর্ম ভুলে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অতি দ্রুত একটি নির্বাচন ব্যবস্থা করবেন। যে নির্বাচনটি হবে নতুন একটি নির্বাচন কমিশনের অধীনে এবং নিরপেক্ষ সরকারের অধীনে। আশা করছি তারা মানুষের অধিকার ফিরিয়ে দিবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে।’

অতীতের সব কিছু ভুলে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটির প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পর্কিত খবর