শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

লাগেজ ভর্তি লাশটি নোয়াখালীর শাহজাহানের

ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া তালাবদ্ধ লাগেজ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোর্শেদ আলম জানান, প্রথমে না মিললেও এখন লাশটির নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম শাহজাহান। তিনি নোয়াখালীর বাসিন্দা।

এসপি আরও বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায়, আজ শনিবার ভোরে এক নারী পৌর বাস টার্মিনাল এলাকায় ওই লাগেজটি ফেলে যায়। তাকে গ্রেপ্তারে খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিল। সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের নজরে আসে লাগেজটি। মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেন। কোতোয়ালি থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাগেজটি খুললে ভেতরে একটি মরদেহ দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি ও সোয়েটার পরিহিত মরদেহটি জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে ।

সম্পর্কিত খবর