শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ১৩টি কোম্পানির শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো কমেছে। একই সময়ে ৬টি কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে। বাকি ৪টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে, সেগুলো হলো- বারাকা পতেঙ্গা, ডেসকো, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুবরিকেন্টস, এনার্জি পাওয়ার, জিবিবি পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, যমুনা অয়েল, লুব-রেফ বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, পাওয়ার গ্রীড কোম্পানি এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

মেঘনা পেট্রোলিয়াম

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো কমেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৬৮ টাকা ৯১ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১৫ টাকা ৫১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ১৮৪ টাকা ৪২ পয়সা।

বারাকা পতেঙ্গা

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৬২ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ১৭ টাকা ৪০ পয়সা।

ডেসকো

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৯৪ পয়সায়। গত বছর একই সময়ে যা ৫ টাকা ৮২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২ টাকা ৮৮ পয়সা।

ডরিন পাওয়ার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৬ টাকা ০৭ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৬ টাকা ০৫ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে মাইনাস ০২ পয়সা।

ইস্টার্ন লুবরিকেন্টস

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১৫ টাকা ৭৮ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭২ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ৮৮ টাকা ৫৭ পয়সা।

এনার্জি পাওয়ার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০১ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ২৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩ টাকা ২৩ পয়সা।

জিবিবি পাওয়ার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০৭ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ১৬ পয়সা।

ইন্ট্রাকো রিফুয়েলিং

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫২ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ০৪ পয়সা।

যমুনা অয়েল

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৫ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩০ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৮৯ টাকা ৫২ পয়সা।

লুব-রেফ বাংলাদেশ

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৪ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৭৮ পয়সা।

পদ্মা অয়েল

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৫ টাকা ৩৮ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৫ টাকা ২৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো মাইনাস কমেছে মাইনাস ১৪ পয়সা।

পাওয়ার গ্রীড

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ০৮ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৬ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩৫ পয়সা।

ইউনাইটেড পাওয়ার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ১৯ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩৯ পয়সা।

সম্পর্কিত খবর