শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব

প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সৌদি আরব। দেশটি এবার প্রবাসীদের জন্য ডেলিভারি সেবায় কাজকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে।

গত বুধবার (২৪ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আইনটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করা হবে।

সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি (টিজিএ) সেক্টটিতে কর্মরত অসৌদি নাগরিকদের জন্য আলাদা ইউনিফর্ম প্রবর্তনসহ সেক্টরটিকে নিয়ন্ত্রণের জন্য এ আইন করেছে।

নতুন আইনে বলা হয়েছে, ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের চালকদের জন্য ফেস-ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে। এই ব্যবস্থাটি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির সঙ্গে সংযুক্ত থাকবে।

এছাড়া অগামী ১৪ মাসের মধ্যে খাতটি থেকে প্রবাসীদের বাদ দিতে বলা হয়েছে। কেবল সৌদি নাগরিকেরা এই খাতটিকে কর্মরত থাকবেন।

নতুন আইনানুসারে হালকা যানবাহনে পৌর ও গ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিজ্ঞাপন ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

এই ব্যবস্থায় নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া কর্মীরা যাতে মানুষের আস্থায় পরিণত হতে পারে সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র সাহেল আল জুওয়ায়েদ বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ডেলিভারি খাত। এ খাতের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ আমাদের প্রধান উদ্দেশ্য।

দেশটির টেলিভিশন চ্যানেল আল এখবারিয়াকে তিনি বলেন, বর্তমানে সৌদি আরবে ৩৭টি কোম্পানি লাইসেন্স নিয়ে ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে। গত বছরে দেশটিতে ২০ কোটিরও বেশি ডেলিভারি সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত খবর