শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

সন্তানকে গোসল করতে বললেন মা, ভয়ে শিশুর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া যাদবপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবারে বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন জানান, তীব্র শীতের কারণে লামিয়া গত কয়েকদিন ধরে গোসল না করায় মঙ্গলবার সকালে তার মা তাকে গোসল করতে বলে। এ সময় মায়ের সঙ্গে তার রাগারাগি হয়। একপর্যায়ে তার মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে, লামিয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরবর্তীতে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর