স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স
জাহাঙ্গীর আলম মোল্লার রিট পিটিশন স্থগিত
নুসরাত সিনজী :
জাহাঙ্গীর আলম মোল্লার রিট পিটিশন আট সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিষয়টি নিয়ে স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর কোম্পানী সেক্রেটারী ও ভারপ্রাপ্ত সিইও মো. জামাল উদ্দিন আইডিআরএ’র চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছেন।
এরআগে ‘সিইও’ পদে পুনর্বহালের জন্য হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর মোল্লা। হাইকোর্ট গত ১৮ ডিসেম্বর তাকে সিইও পদে পুনর্বহালের আদেশ দেন।
এদিকে আজ মঙ্গলবার জামাল উদ্দিন স্বাক্ষরিত আইডিআরএ পাঠানো এই চিঠিতে উল্লেখ করা হয়, ‘স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বহাল রাখার জন্য মোঃ জাহাঙ্গীর মোল্লা হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। রীট মামালায় মহামান্য হাইকোর্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া জাহাঙ্গীর মোল্লাকে তার পদ হতে অপসারণ হতে বিরত থাকার নির্দেশনা জারি করেন। এই নির্দেশনা বাতিল চেয়ে পরবর্তীতে আপিল করে স্বদেশ লাইফ। যার প্রেক্ষিতে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন মোঃ জাহাঙ্গীর আলম মোল্লার রিট পিটিশন নং-১৬৩৯৫/২০২৩ আট সপ্তাহের জন্য স্থগিত করে।’
হাইকোর্টের নির্দেশনা অবগত ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরএ’র কাছে চিঠি পাঠিয়েছে স্বদেশ লাইফ।



