শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

বিয়ে করলেন অভিনেত্রী মৌসুমী মৌ

নতুন বছরের শুরুতেই শোবিজে পড়েছে বিয়ের ধুম। অল্প কিছুদিনে ব্যবধানে বিয়ে করেছেন শোবিজের বেশ কয়েকজন তারকা। টিভি পর্দার পরিচিত মুখ মৌসুমী মৌ। উপস্থাপনায় গত কয়েক বছর ধরে দ্যুতি ছড়াচ্ছেন হাস্যোজ্জ্বল মৌসুমী মৌ। অভিনয়েও তার সাবলিল উপস্থিতি। এবার বিয়ে করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তার বরের নাম আরিফ হক। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দুজনের বিয়ে।

বিয়ের খবর মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাকে পছন্দ করতেন। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খুব শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

অভিনেত্রী বলেন, আরিফ আমাকে পছন্দ করতেন। পরে সে আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। আমি তার কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নিই বিয়ে নিয়ে ভাবার জন্য। এরপর একটা পর্যায়ে মনে হয়, তাকে বিয়ে করা যায়।

জানা যায়, মৌয়ের স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে শোবিজ অঙ্গনে প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার মৌয়ের। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও চুটিয়ে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।

 

সম্পর্কিত খবর