শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড। বিনিয়োগকারীরা চাইলে ঘোষিত লভ্যাংশ নগদ অর্থ হিসেবে নিতে পারবেন কিংবা ইউনিট কেনার মাধ্যমে পুনর্বিনিয়োগ করতে পারবেন। গতকাল অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ বছরের ৩০ জুন যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল তারাই লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুযায়ী যা থেকে ৮৭ দশমিক ৭ শতাংশ মুনাফা বিনিয়োগকারীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের পুঁজিবাজার একটি কঠিন সময় পার করেছে। এ অর্থবছরে পুঁজিবাজার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও আমরা আমাদের বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানে সক্ষম হয়েছি। এই কঠিন সময়ে আমাদের ওপর আস্থা রাখার জন্যে বিনিয়োগকারীদের ধন্যবাদ জানাই। তাদের এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে আগের মতো ভবিষ্যতেও তাদের বিনিয়োগের সর্বাধিক মুনাফা অর্জনে আমরা বদ্ধপরিকর।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ইউনিটহোল্ডারদের ২০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড। তার আগের হিসাব বছরের জন্য ৮ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন ফান্ডটির ইউনিটহোল্ডাররা। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়।

সম্পর্কিত খবর