শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

এসএমই প্লাটফর্মের কোম্পানি মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড ও নিয়ালকো এলয়েজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই। সাম্প্রতিক সময়ে কোম্পানি দুটির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেয়া চিঠির জবাবে গতকাল পৃথকভাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।

মাস্টার ফিড এগ্রোটেক: গত ১৪ জুন থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ার ১৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ টাকা ৬০ দশমিক পয়সা বা ৪৪ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গত ২১ জুন কোম্পানিটি শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির লেনদেন ছিল ২১ লাখ ৫০ হাজার ২৩৪টি। এছাড়া গত ৭ জুলাই ১৪ লাখ ৪৪ হাজার ৯০৩টি এবং গতকাল কোম্পানিটির ১৪ লাখ ৮৯ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন হয়।

নিয়ালকো এলয়েজ: ৬ জুলাই থেকে ডিএসইতে ঊর্ধ্বমুখী কোম্পানিটির শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫২ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকা ৬০ পয়সায়। সাম্প্রতিক সময়ের মধ্যে ৪ জুলাই কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন ছিল ৫ লাখ ৩৮ হাজার ১৩১টি। গতকাল কোম্পানিটির ৩ লাখ ৬৩ হাজার ৩১৩টি শেয়ার হাতবদল হয়েছে।

সম্পর্কিত খবর