শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভারত-যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগ বাংলাদেশের

ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী দূত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহাম্মদ ইমরান বর্তমানে ভারতে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া এ কর্মকর্তা মন্ত্রণালয়ে কাজ করার পাশাপাশি সৌদি আরব, কানাডা, জার্মানিতে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

এ ছাড়া ভারতের কলকাতায় উপহাইকমিশনার এবং সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাস করা মোহাম্মদ ইমরান জার্মানি থেকে কূটনীতি এবং ইতালি থেকে মানবিক আইনে পড়াশোনা করেছেন।

মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। পররাষ্ট্র ক্যাডারের ১১ ব্যাচের এ কর্মকর্তা ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও ভারতে বিভিন্ন পদে কাজ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগে কাজ করার পাশাপাশি সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোস্তাফিজুর রহমান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করা এ কূটনীতিক লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর এবং ফ্রান্স থেকে স্নাতকোত্তর পরবর্তী ডিপ্লোমা অর্জন করেছেন।

সম্পর্কিত খবর