শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বাঘাডাঙ্গায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বারান্দাসহ দোতালা টিনের বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হাজি আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে ওই বাড়িতে যাওয়ার পথে বাঘাডাঙ্গা রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুৎতের খুঁটি থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিঘ্ন ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে আব্দুর রহমানের বসতবাড়িতে আগুনের লিলিহান শিখা দেখতে পান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের গাড়ি এসে বাঘাডাঙ্গা হাওলাদার বাড়ি ও মীরবল বাড়ির সামনে রাস্তার মাঝখানে থাকা বিদ্যুৎ খুঁটির কারণে আটকা পড়ে। পরে বাধ্য হয়ে পানির মোটর, পাইপ, জেনারেটরসহ অন্যান্য যন্ত্রপাতি ভ্যান গাড়িতে করে ঘটনাস্থলে আনা হয়েছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হাজি আব্দুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন জানান, ১টি দুতলা ঘরসহ আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। তাদের বাড়ির ৪শ ফুট দূরে রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুৎতের খুঁটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারেনি। এতে করে আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ থেকে ৩৫ মিনিটি বিলম্ব হয়। এর আগে খুঁটিটি সরাতে সংশ্লিষ্টদের একাধিকবার বলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক মোল্লা বলেন, রাস্তার মাঝখানে খুঁটির বিষয়ে একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে বলা হলেও কোনো কাজ হয়নি। এতে রাস্তায় যাতায়াতসহ নানা কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে।

ভাগ্যকুল বালাশুর পল্লী বিদ্যুৎ সাব-জোনালের জুনিয়র ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া বলেন, ‘খুঁটি কোন জায়গায় বলেন, আমি লোক পাঠাচ্ছি।’

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার মো. শাহে আলম বলেন, রাস্তায় বিদ্যুৎ খুঁটির কারণে কাজে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানতে তদন্ত চলছে।

সম্পর্কিত খবর