শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

প্রাইভেটকার খাদে, প্রাণ গেল ৩ তরুণের

দিনাজপুর সদর উপজেলায় রাস্তার পাশের খাদে প্রাইভেটকার পড়ে তিন তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার এ আর ইমন (২৩) এবং কসবা এলাকার শাহরিয়ার শাওন (২৪)।

তাদের মধ্যে ইমন রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শাওন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাতে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌরভ

জানান, রাতে দশমাইলের দিক থেকে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাত মাইল বাঁক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। শাওনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে সেখানে শাওনের মৃত্যু হয়।

বাকি দুই আহত যুবক মুন্সিপাড়ার তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার রওনাক নবী প্রিয়কে (২৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত খবর