শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মানিকগঞ্জে বাসচাপায় কলেজছাত্রসহ নিহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদীর সেতুর ওপর সেলফি পরিবহন নামক যাত্রীবাহী বাসের চাপায় এক কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অপর বন্ধু হাসিবুর রহমান (২৪)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার তরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া (২৪) এবং তার বন্ধু মো. আশিকুর রহমান (২৫)।

তাদের বাড়ি ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।
ঘিওর থানার ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলে করে রাথুরা গ্রামে বাড়ি ফিরছিলেন জুয়েল, আশিকুর ও হাসিবুর। কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল এবং আশিকুর। আহত হন আরেক বন্ধু হাসিবুর।

তিনি আরও বলেন, এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন তরা এলাকায় সেলফি পরিবহনের অন্য দুটি বাস ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে লাঠিপেটা করি।

পরে সেখান থেকে বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সেলফি পরিবহনের অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর রাত ১২টার দিকে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা।

সম্পর্কিত খবর