শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

একাধিক যৌনদৃশ্য বাদ দিয়ে সেন্সর পেল ‘মায়া’

একাধিক যৌনদৃশ্য ও আপত্তিকর সংলাপ বাদ দেওয়া পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে নির্মাতা মাসুদ পথিকের সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র ‘মায়া-দ্য লস্ট মাদার’। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির।

এর আগে গেলো ২৭ নভেম্বর একাধিক যৌনদৃশ্য ও আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ড সিনেমাটির মুক্তিতে আপত্তি জানায়। এরপর আপত্তিকর দৃশ্যগুলো ও সংলাপ সংশোধন করে গত ৩০ নভেম্বর আবারও সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। গতকাল ৩ ডিসেম্বর ছাড়পত্র পায় ‘মায়া’।

 

এদিকে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর নির্মাতা মাসুদ পথিক জানিয়েছেন, সব ঠিক থাকলে ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘মায়া’।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া’। ২০১৬ সালে তথ্য মন্ত্রণালয়ের অনুদান পেয়েছিল সিনেমাটি। একই বছর সিনেমাটির নির্মাণ করা শুরু হলেও নানা জটিলতায় শেষ হয়েছে চলতি বছর।

 

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদসহ আরও অনেকেই।

সম্পর্কিত খবর