শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

মার্কিন প্রতিনিধি পরিষদে উইঘুর বিষয়ক বিল পাস

 

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে চীনের উইঘুর সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে একটি বিল পাস করায় ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে চীন সরকার।

(মঙ্গলবার) মার্কিন প্রতিনিধি পরিষদে উইঘুর অ্যাক্ট-২০১৯ পাস হওয়ার পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, উগ্রবাদ ও চরমপন্থা নির্মূলের জন্য চীন সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে তার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক এ বিল।

গতকাল মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি তোলা হলে এর পক্ষে ৪০৭ ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র একটি ভোট। এ বিল আইনে পরিণত করতে হলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন নিতে হবে এবং তারপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প এতে সই করলে তা আইনে পরিণত হবে। তবে এটি এখনো পরিষ্কার নয় যে, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিলে সই করবেন, নাকি ভেটো দেবেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ বলেন, “দ্রুত ভুল সংশোধনের জন্য আমরা মার্কিন সরকারের প্রতি আহ্বান জানায়।” এ বিল পাসকে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

উইঘুর মুসলমানদের উপর নির্যাতনের জন্য চীন সরকারের নিন্দা জানাতে এ বিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া চীনের জিনজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে।#

সম্পর্কিত খবর