শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৯৭.৯৬ শতাংশ নারী ও কন্যাশিশু যৌন হয়রানির শিকার

 

জনসম্মুখে অর্থাৎ পাবলিক প্লেসে ৯৭.৯৬% নারী ও কন্যাশিশু এক থেকে একাধিকবার যৌন হয়রানির শিকার হয় বলে জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম নামের একটি সংগঠন। এ ছাড়া সংগঠনটি জানায়, ৫৯.৪৫ শতাংশ নারী ১১ থেকে ১৭ বছর বয়সে প্রথমবারের মতো যৌন হয়রানির শিকার হয়।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির সম্পাদক নাছিমা আক্তার জলি। সংগঠনটির ২০১৭- ২০১৮ সালে করা একটি গবেষণায় এসব তথ্য উঠে আসে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা আক্তার জলি বলেন, ‘বর্তমানে নারী ও শিশুদের প্রতি ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। যার ধরন ও মাত্রা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে।’

তিনি আরও বলেন, ‘শুধু কন্যাশিশুরাই নয়, ছেলে শিশু ও প্রতিবন্ধীসহ সকল বয়সী নারীর প্রতিও ঘটছে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং নানাবিধ যৌন হয়রানি। নির্যাতনকারীদের বিকৃত মানসিকতা থেকে শিশু-বৃদ্ধা-তরুণী কেউই নিরাপদ নয়।’

হাইকোর্টের যৌন হয়রানি প্রতিরোধে নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘নারী ও কন্যাশিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে একটি সমন্বিত আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি। ২০০৯ সালে হাইকোর্টের নির্দেশনামূলক নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু যৌন হয়রানি কেবলমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মস্থলেই ঘটছে না। এর পরিধি ব্যাপক ও বিস্তৃত। পথে-ঘাটে, যানবাহনে, খেলার মাঠে তথা সকল জনপরিসরে, এমনকি গৃহের অভ্যন্তরেও যৌন হয়রানির ঘটনা ঘটছে।’

সংগঠনটির সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, ‘গবেষণায় ভয়াবহ চিত্র উঠে এসেছে সেটি হচ্ছে ৯৮ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয় হওয়ার তথ্য। আমাদের সমাজে নারী-পুরুষের সমান অধিকার। যদি আমরা নারীদের দুর্বল ভাবি তবে সমাজ আগাতে পারবে না। তাদের সহযোগিতা করলে সমাজ হবে আরও শক্তিশালী।’

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা প্রায় দুই বছর ধরে সরাসরি ভুক্তভোগীদের সাথে কথা বলে এই প্রতিবেদন করেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যতটা সম্ভব গবেষণাকে নিখুঁত ভাবে উপস্থাপন করতে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্সের টিম লিডার ফারজানা মেহরীন এবং কলামিস্ট মো. আহাদ।

সম্পর্কিত খবর