down of head

খালেদা জিয়ার আইনজীবী পুলিশ হেফাজতে

 

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে কলাবাগান থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধ্যার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতাল এলাকা থেকে থানায় নেয়া হয়।

পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ঠিক কি কারণে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, কায়সার কামাল নামের কোনো আইনজীবীকে এখনো গ্রেফতার করা হয়নি।

সম্পর্কিত খবর