শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা যায় না : রিজভী

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী আহমেদ। তিনি বলেন, বিষাক্ত খাঁচার ভিতরে ভয়ঙ্কর জন্তুর সাথে মানুষ রেখে দি‌য়ে বিশ্বাস করা মানুষ বেঁচে থাকবে আর শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা একই কথা।

আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী ব‌লেন, গ্রামাঞ্চলের শিক্ষা ও চিকিৎসা একদম ভেঙে পড়েছে। মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা, শিক্ষার না থাকে তাহলে পদ্মা সেতু দিয়ে তারা কী করবে? পদ্মা সেতুর ঝলমলে আলো তাদের কোনো কাজে আসবে না।

তিনি বলেন, অর্থনীতিবিদরা বলছেন যে বাজেট দেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে এতে দেশের উদ্যোক্তা বাড়বে না। যেভাবে অর্থনীতি ধ্বংস দি‌কে যা‌চ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, দেশে বেকারের সংখ্যা বাড়ছে, যদিও করোনার আগে থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারত্বের হার বাংলাদেশে বেশি। এই অবস্থা‌তে বেকারত্বের সংখ‌্যা বাড়‌বে।

এই সরকার দেখায় বেশি, করে কম মন্তব্য করে রিজভী বলেন, এত টাকা বাজেট দিয়েছে অথচ স্বাস্থ্য খাতে বাজেট আগের মতো। গতবছর যা ছিল এবারও তাই। স্বাস্থ্য খাতে বরাদ্দ দিবেন না বানাবেন পদ্মা সেতু, তাতে কী দেশের বেকারত্ব কমবে? স্বাস্থ্যসেবা বৃদ্ধি পাবে না। এমনিতেই স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে। এগুলো থেকে বোঝা যায় আপনি জনগণের সরকার নয়। আপনি তো দিনের ভোট রাতে করে সরকার গড়েছেন। জোর করে ক্ষমতায় বসে আছেন।

রিজভী বলেন, আজ কুমিল্লা নির্বাচন হচ্ছে। যেটা বিএনপি আগেই প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যানের যে বিষয়গুলো বলা হয়েছে তা প্রমাণিত। আজ সকালে অনলাইন গণমাধ্যমে দেখলাম বিভিন্ন বুথে পাতলা কাপড় দেওয়া হয়েছে। যাতে বাইরে থেকে দেখা যায় কে কোথায় ভোট দিলো। নৌকা মার্কা ছাড়া অন্য কোথাও ভোট দিলে বাইরে এসে থ্রেট দিবে। তাহলে বোঝা যাচ্ছে শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন হবে। এ নির্বাচনে শেখ হাসিনা যা বলে দেবেন সেই জিতে যাবে। কোন কোন জায়গা থেকে কাকে জিততে হবে তিনি বলে দেবেন আর নির্বাচন কমিশন তাই করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজান মিয়া সম্রাট, কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, অ্যাবের নেতা কৃষিবিদ ছানোয়ার হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর