মহানবীকে কটূক্তি : আইনজীবীর সদস্যপদ স্থগিত, বিক্ষোভ-ভাঙচুর

মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রেজার আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি সাইফুর রেজার কক্ষে চেয়ার-টেবিল ও বই রাখার তাক ভাঙচুর করেছেন।

সাইফুর রেজার সদস্যপদ স্থগিতের বিষয়টি আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর