শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কুমিল্লা সিটি নির্বাচন: অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন ভোটগ্রহণ

শেষ হলো কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লার নির্বাচন নিয়ে কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছিল টানটান উত্তেজনা। পাল্টাপাল্টি অভিযোগে যোগ দেয় নির্বাচন কমিশনও।

নির্বাচনের দিন বেশ কিছু অভিযোগ আসলেও বড় কোনো দাঙ্গা-হাঙ্গামা ছাড়াই শেষ হয়ে ভোটগ্রহণ। তবে সাম্প্রতিক সময়ের অন্যান্য নির্বাচনের মতোই ভোটার উপস্থিতি ছিল কম। কোথাও কোথাও ইভিএম জটিলতার কথা শোনা যায়। এ ছাড়া এসেছে ‘কারচুপি’র অভিযোগ।

এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রের ৬৪০টি বুথে ভোট নেওয়া হয়েছে ইভিএমের মাধ্যমে। এর মধ্যে ৮৯ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

নির্বাচন মেয়র পদে প্রার্থী পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা), বিএনপি থেকে বহিষ্কৃত গত দুবারের মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা)। এছাড়া ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১০৬ ও ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী নির্বাচন করছেন।

কুমিল্লার নগর সংস্থার ভোটারের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯১৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আছেন তৃতীয় লিঙ্গের দুজন ভোটারও।

সম্পর্কিত খবর