শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

জনগণকে ঋণে জর্জরিত করে সেতু উদ্বোধনের নামে উল্লাস করছেন: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের জনগণকে ঋণের বোঝায় জর্জরিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের নামে উল্লাস করার সিদ্ধান্ত নিয়েছেন। কীসের জন্য এ সিদ্ধান্ত? অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার সুযোগ দেওয়া হচ্ছে না।’

সোমবার (১৩ জুন) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে রিজভী বলেন, “আপনি যে আলোকোজ্জ্বল উদ্বোধনের কথা বলছেন ৬৪টা জেলায় সেটা কিসের জন্য? এগুলো কার টাকায় করবেন? বিভিন্ন দেশের ডেভলপমেন্ট দেখেছি। ’৭২ সালে সাগরের নিচ দিয়ে রেল লাইন নিয়ে গেছে সেখানে এত ঢাকঢোল দেখিনি। ঊনবিংশ শতাব্দীতে লন্ডনে মাটির নিচ দিয়ে ট্রেন লাইন নিয়ে গেছে সেখানে তো এত ঢাক ঢোল পেটাতে শুনিনি। আপনি এত ঢাকঢোল পেটাচ্ছেন কিসের জন্য? যদি আপনার নিজের টাকায় তৈরি করা হতো বা আপনার পৈতৃক সম্পত্তি দিয়ে করা হতো তাহলে একটা কথা ছিল। পদ্মা সেতু তৈরি করা হয়েছে সাধারণ জনগণের টাকা দিয়ে। রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, বাসের ড্রাইভার, ব্যবসায়ীদের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে।”

তিনি বলেন, ‘প্রথমে যারা পদ্মা সেতুর কাজ নিয়েছিল সেই বিশ্বব্যাংক সরকারের দুর্নীতির কারণে সরে গেছে। আপনার মন্ত্রী দুর্নীতির কথা বলেছেন। আপনার উপদেষ্টা এই দুর্নীতির সাথে জড়িত। জনগণের ওপর অনেক ঋণ চাপিয়ে দিয়ে সেতু করে এখন বলছেন নিজের অর্থায়নে করেছেন। নিজস্ব অর্থায়নের বলতে কী বোঝান? তাহলে ঋণ নিয়েছেন কেন? এই মিথ্যা কথা কেন বলছেন? আপনার তো মিথ্যার ওপর দিয়ে এ চলছেন।’

বাংলা একাডেমি মহাপরিচালকের উদ্দেশে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বাংলা অভিধানের কিছু নতুন শব্দ সংযোজন করেন। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ থেকে কিছু নতুন শব্দ আমদানি করেছেন এগুলো এখন অভিধানে সংযোজন করা দরকার। গোপালগঞ্জের শব্দ টুস করে, চুবানি আমার মনে হয় এ শব্দগুলো আপনার ওখানে (বাংলা একাডেমিতে) সংযোজন করা দরকার।’

তিনি বলেন, ‘মহিলাদের একটা প্রোগ্রাম করেছে আর আপনি চারপাশে পুলিশ মোতায়েন করেছেন আপনার এত ভয়। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে ও আপনার ভয় যায় না। আপনি বিরোধী দল দমন করার চেষ্টা করছেন। তাদের সভা-সমাবেশ করতে দিতে চান না এই ভয়ে যে আপনার কু-কীর্তি ফাঁস হবে বলে।’

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

সম্পর্কিত খবর